মাস্কিং এসএমএস — আপনার ব্র্যান্ড নামে মেসেজ
গ্রাহক মেসেজ খুলেই দেখবেন আপনার প্রতিষ্ঠানের নাম, কোনো অচেনা নম্বর নয়। বিশ্বাস বাড়ে, মেসেজ খোলার হারও বাড়ে।
কোথায় কাজে লাগে
যেখানে গ্রাহকের বিশ্বাস জরুরি, সেখানে মাস্কিং এসএমএস সবচেয়ে ভালো কাজ করে।
অর্ডার কনফার্মেশন
ই-কমার্স ও এফ-কমার্সের অর্ডার, পেমেন্ট ও ডেলিভারির আপডেট।
টিকিট ও বুকিং
বাস, লঞ্চ ও ইভেন্টের টিকিট কনফার্মেশন ও রিমাইন্ডার।
বিল ও রিমাইন্ডার
ISP, স্কুল ও সার্ভিসের বিল এবং মেয়াদ শেষের নোটিশ।
অ্যাপয়েন্টমেন্ট
ক্লিনিক ও সার্ভিস সেন্টারের সময় নিশ্চিত ও রিমাইন্ডার।
অফার ও প্রমোশন
নতুন পণ্য বা অফারের খবর — বাংলায়, নিয়ম মেনে।
OTP ও নিরাপত্তা
লগইন ও পেমেন্ট যাচাইয়ে ব্র্যান্ডেড ওয়ান-টাইম পাসওয়ার্ড।
যা যা পাচ্ছেন
- সব অপারেটরে ডেলিভারি — GP, Robi/Airtel, Banglalink, Teletalk
- ১১ অক্ষর পর্যন্ত নিজস্ব সেন্ডার আইডি
- বাংলা ও ইংরেজি, লম্বা এসএমএস সাপোর্ট
- শিডিউল করে পাঠানো
- প্রতিটি এসএমএসের ডেলিভারি রিপোর্ট
- প্যানেল, Excel/CSV আপলোড বা API — যেভাবে সুবিধা
- মাস্কিংয়ের কাগজপত্রে ফ্রি সাহায্য
- নির্দিষ্ট সাপোর্ট পার্সন (WhatsApp)
কীভাবে চালু হয়
রেজিস্ট্রেশন
ফর্ম পূরণ করে NID ও ট্রেড লাইসেন্স আপলোড করুন।
কাগজপত্র জমা
প্যাডে আবেদনপত্র দিন — ফর্ম আমরাই পূরণ করে দিই।
অনুমোদন
অপারেটর সাধারণত ১–৩ কর্মদিবসে সেন্ডার আইডি অনুমোদন দেয়।
পাঠানো শুরু
প্যানেল বা API থেকে ব্র্যান্ড নামে এসএমএস পাঠান।
মাস্কিং এসএমএস
আপনার ব্র্যান্ড নাম থেকে পাঠান।
MNP আলাদা · মাস্কিং ফি ৳৫০০ (প্রতি সেন্ডার আইডিতে একবার) · ন্যূনতম ৫,৫০০
মাস্কিং নাকি নন-মাস্কিং?
শুধু OTP বা ভেতরের নোটিফিকেশন হলে নন-মাস্কিং সাশ্রয়ী (৳০.২৮ থেকে)। গ্রাহকের কাছে পরিচিত নাম দেখানো জরুরি হলে — অর্ডার, বিল, প্রমোশন — মাস্কিং নিন। অনেকেই দুটোই ব্যবহার করেন।
মাস্কিং নিয়ে প্রশ্ন
সেন্ডার আইডিতে কী কী লেখা যায়?
সর্বোচ্চ ১১ অক্ষর — ইংরেজি অক্ষর, সংখ্যা ও স্পেস। বিশেষ চিহ্ন দেওয়া যায় না। নামটি আপনার প্রতিষ্ঠানের সাথে মিল থাকতে হবে।
অনুমোদনে কত দিন লাগে?
সাধারণত ১–৩ কর্মদিবস।
কী কী কাগজ লাগে?
প্রতিষ্ঠানের প্যাডে আবেদনপত্র (সিল ও স্বাক্ষরসহ), ট্রেড লাইসেন্স ও আবেদনকারীর NID-এর কপি।
মাস্কিং ফি কি প্রতিবার দিতে হয়?
না। প্রতিটি নতুন সেন্ডার আইডির জন্য একবার ৳৫০০।
প্রমোশনাল মেসেজ কি ইংরেজিতে পাঠানো যাবে?
গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস বাংলায় পাঠানোর নির্দেশনা আছে। OTP ও লেনদেনের বার্তা ইংরেজিতেও যায়।
আপনার ব্র্যান্ড নামে এসএমএস পাঠানো শুরু করুন
মাস্কিংয়ের কাগজপত্র আমরা ফ্রি করে দিই।